Lake Town | ভুয়ো কোম্পানির নামে ২৯০ কোটির লোন নেওয়ার অভিযোগ, লেক টাউন-উত্তরপাড়ায় ইডি-র তল্লাশি!

Key Highlightsরাজ্যে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান শুরু হয়েছে।
রাজ্যে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ প্লান্টের প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে শুক্রবার সকালে কলকাতার লেকটাউন এবং উত্তরপাড়ায় যৌথভাবে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। লেকটাউনের এক অভিজাত আবাসন এবং উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটের এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, মূল বেসরকারি সংস্থা ‘কোহিনূর পাওয়ার প্রাইভেট লিমিটেড’-এর নামে বিদ্যুৎ প্লান্ট গড়ার কথা বলে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা প্রকল্পে ব্যবহার না করে ভুয়ো কোম্পানির মাধ্যমে পাচার করা হয়। এই আর্থিক দুর্নীতির নেপথ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- Related topics -
- শহর কলকাতা
- লেকটাউন
- উত্তরপাড়া
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


