Delhi | ফিরল ‘নির্ভয়া’র স্মৃতি! দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ!

Thursday, May 14 2026, 12:54 pm
Delhi | ফিরল ‘নির্ভয়া’র স্মৃতি! দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ!
highlightKey Highlights

‘নির্ভয়া’কাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে চলন্ত প্রাইভেট বাসের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ!


‘নির্ভয়া’কাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে চলন্ত প্রাইভেট বাসের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ! পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে দিল্লির রানিবাগ এলাকায় ওই ঘটনা ঘটেছে। নির্যাতিতার অভিযোগ, সোমবার রাতে বাড়ি ফেরার সময় তিনি সরস্বতী বিহার বাসস্ট্যান্ডে একটি প্রাইভেট বাস থামান। নির্যাতিতার কথায়, চালক ও কন্ডাক্টর তাঁকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যায় এবং সারারাত ধরে তাঁর উপর পাশবিক নির্যাতন চালায়। ভোরের দিকে অভিযুক্তরা তাঁকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। এর পরেই নির্যাতিতা তরুণী পুলিশের দ্বারস্থ হন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File