Ayushman Bharat | আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ! ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে বাদ দিলো কেন্দ্র!

Monday, August 10 2026, 4:25 pm
Ayushman Bharat | আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ! ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে বাদ দিলো কেন্দ্র!
highlightKey Highlights

আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।


আয়ুষ্মান ভারতে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রের স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত দেশের ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে বাদ দেওয়া হল। একই ধরনের অভিযোগে আরও ১২০০ হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। গত ৭ আগস্ট, শুক্রবার লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত এই হাসপাতালগুলি নিয়ম ভাঙায় ২৯টি এফআইআর দায়ের হয়েছে। এখানেই শেষ নয়, ভবিষ্যতে স্বাস্থ্যবিমায় প্রতারণা এবং চিকিৎসার বেআইনি বিল হাসপাতালগুলি যাতে তৈরি না করে, তা নিশ্চিত করতে অভিযুক্ত হাসপাতালগুলিকে ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File