Kalighat Temple | কালীঘাটে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে সাবর্ণরা!

Monday, September 14 2026, 10:21 am
Kalighat Temple | কালীঘাটে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে সাবর্ণরা!
highlightKey Highlights

কালীঘাট মন্দিরে দীর্ঘদিনের অনিয়ম, আর্থিক তছরুপ ও বেআইনি পরিচালনার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ।


কালীঘাট মন্দিরে দীর্ঘদিনের অনিয়ম, আর্থিক তছরুপ ও বেআইনি পরিচালনার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়ে নিরপেক্ষ সিবিআই তদন্ত অথবা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি (SIT) গঠনের দাবি জানিয়েছেন পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী। চিঠিতে অভিযোগ করা হয়েছে, ২০১৪ সালের পর থেকে নতুন পরিচালন কমিটি তৈরি হয়নি। ১৯৮০ সাল থেকে ব্যাঙ্কের ভল্টে থাকা মায়ের গয়নাগাটির কোনো হিসাব নেই এবং চাবিও নিখোঁজ। এছাড়া গর্ভগৃহে ছবি-ভিডিও তোলায় মন্দিরের গরিমা নষ্ট হচ্ছে বলেও দাবি করা হয়। সুপ্রিম কোর্টের অধীনে নতুন ট্রাস্টি বোর্ড গঠন না হলে প্রয়োজনে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে সাবর্ণ পরিবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File