Shantiniketan | ভোট আবহে রাজ্যে ধর্ষণ! শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ!
Friday, April 24 2026, 12:58 pm

Key Highlightsবীরভূমের শান্তিনিকেতনের একটি হোমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ভোট আবহে রাজ্যে ধর্ষণের অভিযোগ! সূত্রের খবর, বীরভূমের শান্তিনিকেতনের একটি হোমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার রাতে অসুস্থ অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। এরপর বৃহস্পতিবার রাতে এফআইআর দায়ের করা হয়। যদিও এই ঘটনায় শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার শান্তিনিকেতন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় নিরাপত্তা ও নজরদারির অভাবে অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বীরভূম
- শান্তিনিকেতন
- ক্রাইম
- ধর্ষণ


