Allahabad Highcourt | ‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়’, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের!

Tuesday, August 25 2026, 4:20 pm
Allahabad Highcourt | ‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়’, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের!
highlightKey Highlights

স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট।


স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি জেজে মুনীর ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ জানায়, ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক বা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। ব্যক্তিগত পছন্দের কারণে কোনও পড়ুয়া প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড পরিবর্তনের দাবি করতে পারে না। প্রয়াগরাজের এক বেসরকারি স্কুলের ওই ছাত্রীর আর্জি ছিল, একাদশ শ্রেণিতেও তাকে হিজাব পরতে দেওয়া হোক। তবে আদালত স্পষ্ট করে, শৃঙ্খলা ও সমতা বজায় রাখতে বেসরকারি স্কুলগুলির নিজস্ব পোশাকবিধি কার্যকরের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একজন পড়ুয়ার জন্য নিয়মে বদল আনা ইউনিফর্মের মূল ধারণার পরিপন্থী। রাজ্য সরকার ও সিবিএসই-ও এই আবেদনের বিরোধিতা করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File