North Bengal Train Cancel | উত্তরবঙ্গের যাত্রীদের জন্য খারাপ খবর! বাতিল দার্জিলিং মেল-সহ উত্তরবঙ্গ যাওয়ার সব ট্রেন!

Key Highlightsবাতিল হয়ে গেল আজ, ৩রা সেপ্টেম্বর রাতের উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন।
উত্তরবঙ্গের যাত্রীদের জন্য খারাপ খবর। বাতিল হয়ে গেল আজ, ৩রা সেপ্টেম্বর রাতের উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে আজ, বৃহস্পতিবার ভোর রাতে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে প্রবল বৃষ্টির জেরে। তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করে দেওয়া হল। এছাড়াও শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস বাতিল হয়েছে। আগামিকালের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। আজ উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। ট্রেনের এই দুর্ভোগ আগামী দুই থেকে তিনদিন থাকবে বলেও আশঙ্কিত পূর্ব রেলের কর্তারা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন বাতিল


