America-Iran | হতে পারে ফের ৯/১১-র মতো হামলা, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝেই বড় দাবি ইরানের!
Sunday, March 15 2026, 2:35 pm

Key Highlightsইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দাবি করেছেন, আমেরিকায় ফের ৯/১১-র মতো হামলা চালানো হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝেই বিস্ফোরক দাবি করলো ইরান। সম্প্রতি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দাবি করেছেন, আমেরিকায় ফের ৯/১১-র মতো হামলা চালানো হতে পারে। এছাড়াও এপস্টেইন গ্যাংয়ের ষড়যন্ত্রে এই হামলা চালিয়ে সেই দায় ঠেলতে পারে ইরানের ঘাড়ে। রবিবার সোশাল মিডিয়ায় লারিজানি লেখেন, ‘আমি শুনেছি এপস্টেইন নেটওয়ার্কের জীবিত সদস্যরা ৯/১১-র মতো হামলার পরিকল্পনা করছে। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল হামলার দায় ইরানের কাঁধে চাপানো।'
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- যুদ্ধ
- হামলা


