Akhilesh Yadav | ভোটে জিতলেই তরুনদের চাকরি, ৫ হাজার বেকার ভাতা! উত্তরপ্রদেশে ইস্তেহার অখিলেশের

Thursday, November 26 2026, 2:09 pm
Akhilesh Yadav | ভোটে জিতলেই তরুনদের চাকরি, ৫ হাজার বেকার ভাতা! উত্তরপ্রদেশে ইস্তেহার অখিলেশের
highlightKey Highlights

সমাজবাদী পার্টির ইস্তেহারে বলা হয়েছে, স্নাতক তরুণ-তরুণীদের চাকরির সুযোগ দেওয়া হবে। এরপরও যাঁরা চাকরি পাবেন না, তাঁদের দেওয়া হবে ৫ হাজার টাকা করে।


আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগেই তৎপর সব দল। বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার ‘সত্তাইশ কা সংকল্প: পিডিএ কা প্রণপত্র’ প্রকাশ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ইস্তেহারে সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি কর্মসংস্থান না পাওয়া স্নাতকদের মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ‘পিছড়ে-দলিত-অল্পসংখ্যক’দের ক্ষেত্রে সরকারি টেন্ডার তথা বরাতের ক্ষেত্রেও ৫০ শতাংশ সংরক্ষণের ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ২ থেকে ৩ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছে দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File