Sukhbir Singh Badal | অকালি দলের প্রধান তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর কৃরপান দিয়ে হামলা! তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে!
Thursday, August 13 2026, 10:03 am

Key Highlightsপঞ্জাবের অকালি দলের প্রধান তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে হামলার অভিযোগ!
পঞ্জাবের অকালি দলের প্রধান তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে হামলার অভিযোগ! আজ, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নন্দেদে সুখবীর সিং বাদলের উপরে হামলা হয়। তাঁর হাতে ছুরি দিয়ে কোপ মারা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আজ নন্দেদে একটি গুরুদ্বারে যাচ্ছিলেন সুখবীর সিং বাদল। গুরুদ্বারের ঠিক সামনেই তাঁর উপরে অতর্কিতে হামলা করা হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। তবে হাতে গভীর চোট লাগায় রক্তাক্ত হন সুখবীর বাদল। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশকর্মীও। যে ব্যক্তি হামলা করেছেন, তিনি নিহাঙ্গ শিখ বলে খবর। কৃরপান দিয়ে হামলা করা হয়েছে সুখবীর সিং বাদলের উপরে। হামলার পরই তড়িঘড়ি সুখবীর সিং বাদলকে নন্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।


