Ajit Pawar Plane Crash | বিমান দূর্ঘটনার দিনই এক ঝটকায় ৭৫টি স্কুল সংক্রান্ত ফাইলে অনুমোদন! অজিতের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

Wednesday, February 18 2026, 3:43 pm
Ajit Pawar Plane Crash | বিমান দূর্ঘটনার দিনই এক ঝটকায় ৭৫টি স্কুল সংক্রান্ত ফাইলে অনুমোদন! অজিতের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য
highlightKey Highlights

অভিযোগ, বিমান দুর্ঘটনার দিন অর্থাৎ ২৮ জানুয়ারি বুধবার এক ঝটকায় ৭৫টি স্কুল সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছিল মহারাষ্ট্র সরকারের সংখ্যালঘু দপ্তর।


২৮ জানুয়ারি বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। সূত্রের খবর, দুর্ঘটনার পর মহারাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক মহল দুর্ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময়ে এক ঝটকায় ৭৫টি স্কুল সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়ে দেয় মহারাষ্ট্র সরকারের সংখ্যালঘু দপ্তর। সরকারি সূত্রে খবর, ওই ফাইলগুলিতে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি, অনুমোদনের প্রস্তাব ছিল। বিরোধীদের দাবি, একদিনে এত বিপুল সংখ্যক ফাইলে ছাড়পত্র দেওয়া মোটেই স্বাভাবিক বিষয় নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File