Ajit doval | স্বাধীনতা দিবসে পাক-মন্ত্রীকে পাল্টা! ‘জলবিন্দু’র জবাবে ‘রক্তবিন্দু’!- কড়া অজিত ডোভাল

Key Highlightsপাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের হুঁশিয়ারির পাল্টা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
শুক্রবার পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করেছে। এদিন পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ সিন্ধু-চুক্তি বাতিলের কথা তুলে ভারতকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘জলের উপরে ইসলামাবাদের যে অধিকার, তা খর্ব করার চেষ্টা হলে পরিণাম হবে মারাত্মক। খুব পরিষ্কার করে বলতে চাই, প্রাপ্য জলের যেটুকু থেকে পাকিস্তানকে বঞ্চিত করা হবে, তার প্রতিটি ফোঁটা আমাদের কাছে রেড লাইন। ভারত যদি যুক্তির পথে না আসে, তা হলে সরাসরি জবাব ওরা পাবে।' আজ ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাক মন্ত্রীকে পাল্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। একটি চ্যানেলে ডোভালকে বলতে শোনা গিয়েছে, ‘ভারতের ভদ্রতা এবং সহিষ্ণুতাকে কেউ যেন ভুলেও দুর্বলতা হিসেবে ভেবে না নেয়। যখন প্রয়োজন, তখন আমরা যথাযথ জবাব দিতে জানি। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি আমরা। আমাদের দেশ সবসময়ে, সব পরিস্থিতির জন্য প্রস্তুত।’
- Related topics -
- দেশ
- স্বাধীনতা দিবস
- ভারত


