Ashutosh Dixit | দেশের ২৯তম বায়ুসেনা প্রধান হলেন 'অপারেশন সিঁদুর' খ্যাত এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত
Saturday, October 31 2026, 3:59 pm

Key Highlightsশনিবার রেস কোর্স বায়ুসেনা ঘাঁটিতে প্রাক্তন বায়ুসেনা প্রধানের কাছ থেকে গার্ড অফ অনারের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দেশের ২৯তম বায়ুসেনা প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতাসম্পন্ন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি বিদায়ী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৮৬ সালে ২০ বছর বয়সে বায়ুসেনায় যোগ দেন তিনি। মিরাজ-২০০০, মিগ সিরিজের বিভিন্ন যুদ্ধবিমান, জাগুয়ার এবং তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ এমকে-১)-সহ বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষক, অপারেশন সিঁদুরের মতো অভিযানের পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর উড়ান-অভিজ্ঞতা রয়েছে সাড়ে ৩ হাজার ঘণ্টারও বেশি।


