Air India | এয়ার ইন্ডিয়ার বিমানে ‘হাইজ্যাক’ অ্যালার্ট! জয়পুরে জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী বিমানের!

Wednesday, October 14 2026, 7:53 am
Air India | এয়ার ইন্ডিয়ার বিমানে ‘হাইজ্যাক’ অ্যালার্ট! জয়পুরে জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী বিমানের!
highlightKey Highlights

ফ্লাই দুবাই কাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই এ বার এয়ার ইন্ডিয়ার বিমানেও হাইজ্যাক বা জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল।


ফ্লাই দুবাই কাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই এ বার এয়ার ইন্ডিয়ার বিমানেও হাইজ্যাক বা জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বুধবার ভোররাতে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। জানা গিয়েছে, বিমানটি মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে থাকার সময় পাইলট স্কোয়াক কোড ৭৫০০ চাপেন, যা সাধারণত বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে ধরা হয়। এর পরেই সতর্কতা জারি করে বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটিতে বোমা থাকার হুমকি দেওয়া হয়েছিল বলেও খবর। অবতরণের পর সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, দমকল বাহিনী এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। পাইলট ভুলবশত ওই সুইচ টিপেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File