Air India Express | বেস ভাড়ায় ১০% ছাড়! বিনামূল্যে অতিরিক্ত ১০ কেজি চেক-ইন লাগেজ! পড়ুয়াদের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিচ্ছে বিশেষ ছাড়!

Tuesday, September 29 2026, 3:45 pm
Air India Express | বেস ভাড়ায় ১০% ছাড়! বিনামূল্যে অতিরিক্ত ১০ কেজি চেক-ইন লাগেজ! পড়ুয়াদের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিচ্ছে বিশেষ ছাড়!
highlightKey Highlights

উৎসবের মরসুমের আগে পড়ুয়াদের জন্য আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।


উৎসবের মরসুমের আগে পড়ুয়াদের জন্য আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ১২ বছর বা তার বেশি বয়সের যোগ্য পড়ুয়ারা এয়ারলাইনের ওয়েবসাইট বা অ্যাপ থেকে 'ভ্যালু ফেয়ার' বুকিং করলে বেস ভাড়ায় ১০% ছাড় পাবেন। এর পাশাপাশি বিনামূল্যে অতিরিক্ত ১০ কেজি (১৫ কেজির পরিবর্তে ২৫ কেজি) চেক-ইন লাগেজ এবং মাত্র ৯৯ টাকায় টিকিটের তারিখ পরিবর্তনের সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা পেতে বিমানবন্দর চেক-ইনের সময় স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ ফটো আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক। এছাড়া প্রোমো কোড 'VIBES' ব্যবহার করে অতিরিক্ত ৫% ছাড় এবং নির্দিষ্ট ভিসা কার্ডে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি ছাড় পাওয়া যাবে। অফারটি ভারতের অভ্যন্তরীণ রুটে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৈধ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File