Air India | সহকারী পাইলটের ব্যাগ থেকে উদ্ধার গাঁজা, বিদেশে নাজেহাল এয়ার ইন্ডিয়া!
Saturday, April 18 2026, 3:52 am

Key Highlightsআমেরিকার সান ফ্রান্সিসকোয় বিমানবন্দরে রুটিন তল্লাশির সময় পাইলটের ব্যাগ থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে।
ডিউটি চলাকালীন সহকারী পাইলটের ব্যাগ থেকে উদ্ধার হলো গাঁজা। ঘটনায় আমেরিকা থেকে বহিষ্কার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে ওই পাইলটকে। ঘটনাটি ঘটেছে গত ১৪ই এপ্রিল। দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী একটি ফ্লাইটের যাত্রীবাহী কেবিনে ডিউটি করছিলেন ওই পাইলট। বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল তাঁর উপর। বিমানটি সান ফ্রান্সিসকোতে পৌঁছাতেই রুটিন চেকআপের সময় পাইলটের ব্যাগে গাজা খুঁজে পান মার্কিন আধিকারিকরা। তৎক্ষণাৎ বহিস্কার করে পরের বিমানেই ভারতে ফেরত পাঠানো হয়েছে তাঁকে।
- Related topics -
- দেশ
- ভারত
- এয়ার ইন্ডিয়া
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান চালক
- আমেরিকা


