Sukhoi-30MK Crash | অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৩০! মৃত ২ পাইলট

Friday, March 6 2026, 5:09 am
Sukhoi-30MK Crash | অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৩০! মৃত ২ পাইলট
highlightKey Highlights

বায়ুসেনার তরফে জানান হয়েছে, রুটিন ট্রেনিংয়ের সময় বিমানটি অসমের কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।


বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা বায়ুসেনার Sukhoi 30MKI যুদ্ধবিমানের খোঁজ মিললো। বায়ুসেনা সূত্রে খবর, রুটিন ট্রেনিংয়ের সময় বিমানটি অসমের কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে। বৃহস্পতিবার অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। ৭টা ৪২ মিনিটের পর থেকে আর তার সঙ্গে কোনও যোগাযোগই করা যায়নি। উড়ানস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। সুখোইয়ে থাকা দুই এয়ার ফোর্স পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। উল্লেখ্য, এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং জলে থাকা টার্গেটের উপর খুব সহজেই হামলা চালাতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File