India-Australia | ইউরেনিয়াম সরবরাহ নিয়ে হতে পারে চুক্তি স্বাক্ষর, বৈঠকে বসছেন মোদী-আলবানিজ়!

Thursday, July 9 2026, 6:39 am
India-Australia | ইউরেনিয়াম সরবরাহ নিয়ে হতে পারে চুক্তি স্বাক্ষর, বৈঠকে বসছেন মোদী-আলবানিজ়!
highlightKey Highlights

মেলবোর্নে অনুষ্ঠিত বৈঠকে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মেলবোর্নে অনুষ্ঠিত বৈঠকে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে খনিজ, বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে আরও একটা বিষয়ের উপর নজর থাকবে, তা হল ইউরেনিয়াম আমদানি। সূত্রের খবর, প্রতিরক্ষা স্টার্টআপ এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া ডিফেন্স ইনোভেশন করিডর গড়ে তোলা হতে পারে। সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা আরও জোরদার করতে মেরিটাইম সিকিউরিটি রোডম্যাপ তৈরি করা হতে পারে। এর মাধ্যমে সামুদ্রিক নজরদারি ও উপকূলীয় নিরাপত্তা পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হবে। জ্বালানি ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে। নজরে থাকবে ইউরেনিয়াম চুক্তি। সূত্রের খবর, ইউরেনিয়াম সরবরাহ নিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File