Agnimitra Paul | ঠাকুরের গান বাজিয়ে এলাকায় যাবে ঠাকুরের ছবি যুক্ত গাড়ি! সংগ্রহ করা হবে বাসি ফুল-ধুপ, জানালেন অগ্নিমিত্রা

Key Highlightsপুজোয় ব্যবহৃত বাসি ফুল দিয়ে ধূপ ও আবির তৈরির পরিকল্পনা জানালেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
দুর্গাপুর নগর নিগমের একটি উদ্যোগ হিসেবে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বাড়ি বাড়ি পুজোয় ব্যবহৃত বাসি ফুল সংগ্রহ করে সেগুলি থেকে ধূপ ও আবির তৈরি করা হবে। গৃহস্থ বাড়ি থেকে ফুল সংগ্রহের জন্য একটি বিশেষ গাড়ি চালু হবে, যা ঠাকুরঘরের ফুল নিয়ে আসবে। এছাড়াও দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির থেকেও ফুল সংগ্রহ করা হবে। মন্ত্রীর কথায়, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করা হচ্ছে। রবিবার মন্ত্রী জানালেন, “ঠাকুরঘরে যে ফুল থাকে তা যেন প্যাকেটে করে পুকুরে ফেলে দিই। সেগুলি পুকুরে না ফেলে একটি প্য়াকেটে ভরে সারা সপ্তাহ রেখে দেবেন। সপ্তাহে একদিন একটি গাড়ি যাবে। সেই গাড়িটা আমরা সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি ঠাকুর দেবতার ছবি দিয়ে। ঠাকুর দেবতার গান বাজবে। গানটি শোনামাত্রই আপনি বুঝবেন ঠাকুরঘরের ফুল নিতে গাড়িটি এসেছে। কবে গাড়ি আসবে তা আমরা স্থির করে দেব। সেদিন ওই গাড়িতে দিয়ে দেবেন। ওই ফুল রিসাইকেল করে ধূপ, আবির তৈরি হবে।” আসানসোল থেকে এই উদ্যোগ শুরু হবে বলে খবর।
- Related topics -
- রাজ্য
- অগ্নিমিত্রা পাল
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শহর কলকাতা
- যানবাহন


