New Market Fire | নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে দুষলেন অগ্নিমিত্রা, ঘটনার তদন্ত করতে তৈরী ডিসিডিডির নেতৃত্বে বিশেষ কমিটি!

Wednesday, August 19 2026, 6:23 am
New Market Fire | নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে দুষলেন অগ্নিমিত্রা, ঘটনার তদন্ত করতে তৈরী ডিসিডিডির নেতৃত্বে বিশেষ কমিটি!
highlightKey Highlights

ইতিমধ্যেই ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে। পুলিশের তরফে সুয়োমুটো মামলাও করা হয়েছে বলেও খবর।


ছিল না নিয়মনীতি, মানা হয়নি পুরসভা, দমকলের নির্দেশিকাও! মধ্যরাতে কলকাতার নিউমার্কেটের হোটেলের অগ্নিকান্ড প্রাণ কেড়েছে ৯ জনের। এদিন সকালেই ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখার পর সিইএসসির দিকে আঙুল তুলেছেন তিনি। তৃণমূলকে দূষে মন্ত্রীর প্রশ্ন, 'সিইএসসি কীভাবে অনুমতি দিল? কেন বহুতলের ভিতরে বেনিয়ম সামনে আসেনি?' ইতিমধ্যেই ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে। পুলিশের তরফে সুয়োমুটো মামলাও করা হয়েছে বলেও খবর। এদিকে ঘটনাস্থলে রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী গিয়ে জানান, তৃণমূল কংগ্রেসের অভিশাপ বহন করতে হচ্ছে। কীভাবে এখানে হোটেল করার অনুমতি দিয়েছে, কীভাবে ট্রেড লাইসেন্স হল? সেই তদন্ত হবে। কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File