Agni-4 | অগ্নি ৪ মিসাইলের সফল উৎক্ষেপণ, প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগোলো ভারত
Thursday, August 6 2026, 4:19 pm

Key Highlightsমাঝারি পাল্লার অগ্নি ৪ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। ওডিশার চন্ডীপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার এই মিসাইল লঞ্চ করা হয়েছে।
বৃহস্পতিবার অগ্নি ৪ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। ওডিশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার এই মিসাইল লঞ্চ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “৬ আগস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’-এর পরীক্ষা সফল হয়েছে।” যোগ করা হয়েছে, “এই উৎক্ষেপণটি সমস্ত পরিচালনগত ও কারিগরি মানদণ্ডকে যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।” প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মিসাইল সমস্ত অপারেশনাল এবং টেকনিক্যাল প্যারামিটার সফলভাবে পূর্ণ করেছে।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- ভারত
- শক্তিশালী মিসাইল
- ক্ষেপণাস্ত্র
- ওড়িশা


