Tejas | অবশেষে দু’মাস পর বায়ুসেনায় ফিরতে চলেছে তেজস, ডিসেম্বরে সরবরাহ হবে আরও ২০টি বিমান!
Sunday, April 5 2026, 3:21 am

Key Highlightsযুদ্ধবিমানের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ডিরেক্টর জানিয়েছেন, সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির কারণে তেজসগুলিতে সমস্যা দেখা দিয়েছিল।
২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেঢ়ের কাছে দুর্ঘটনার কবলে পরে যুদ্ধবিমান তেজস। দ্বিতীয়বার দুবাইতে এয়ার শো চলাকালীন এবং ফেব্রুয়ারি মাসে ফের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর প্রায় ৩০টি এক আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানকে বসিয়ে দেওয়া হয়। অবশেষে দু’মাস পর বায়ুসেনায় ফিরতে চলেছে তেজস। এই যুদ্ধবিমানের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ডিরেক্টর জানিয়েছেন, সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির কারণে তেজসগুলিতে সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি মেরামত করা হয়েছে। আগামী বুধবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে ফের সেগুলি আকাশে উড়বে। সেই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২০টি তেজস বায়ুসেনাকে সরবরাহ করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- যুদ্ধবিমান


