Earthquake | হড়পা বানের বিপর্যয়ের পর এবার তিব্বতে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! নতুন করে বাড়ল বিপর্যয়ের আতঙ্ক!

Thursday, September 3 2026, 12:06 pm
Earthquake | হড়পা বানের বিপর্যয়ের পর এবার তিব্বতে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! নতুন করে বাড়ল বিপর্যয়ের আতঙ্ক!
highlightKey Highlights

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ হড়পা বানের মাত্র এক সপ্তাহের মধ্যে এবার তিব্বতে জোরালো ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়ালো।


নেপাল-চীন সীমান্তে ভয়াবহ হড়পা বানের মাত্র এক সপ্তাহের মধ্যে এবার তিব্বতে জোরালো ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১টা ৪৬ মিনিট নাগাদ তিব্বতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪ কিলোমিটার গভীরে। এই কম্পনে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও নেপাল-তিব্বত সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি ২৬ আগস্ট তিব্বতে হিমবাহ ধসে তৈরি হওয়া ভয়াবহ হড়পা বানে অন্তত ১২৫২ জনের মৃত্যু হয়েছিল এবং এখনো চার হাজারের বেশি মানুষ নিখোঁজ। এর মাঝেই ফের ভূমিকম্প হওয়ায় আরো বড় বিপর্যয়ের আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় অধিবাসীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File