WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Jahnavi Dangeti | রাকেশ শর্মা-শুভাংশুর পর মহাকাশে ভারতের প্রথম মহিলা নভশ্চর! আমেরিকান মিশনে অন্ধ্রের মেয়ে জাহ্নবী
Thursday, June 26 2025, 3:50 pm

Key Highlightsশুভাংশুর পর আরও এক ভারতীয়র হাত ধরে নয়া রেকর্ড তৈরি হতে চলেছে। তিনি আবার কন্যা – জাহ্নবী ডাঙ্গেতি।
প্রায় ৪১ বছর পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন অন্ধ্রের মেয়ে জাহ্নবী ডাঙ্গেতি। সূত্রের খবর, ২০২৯ সালে আমেরিকার বেসরকারি মহাকাশ সংস্থা ‘টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ’ একটি মিশনের আয়োজন করেছে। এই মিশনে নভোচরেরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে পাঁচঘণ্টা মহাশূন্যে ভেসে থাকবেন। বছর ২৩শের জাহ্নবীর অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা। ২০২৯ সালে স্পেস মিশনের সময়ব জাহ্নবীর বয়স হবে ২৭ বছর।


