Taslima Nasrin | অবশেষে প্রায় ২০ বছর পরে আবার কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন!

Friday, July 31 2026, 9:25 am
Taslima Nasrin | অবশেষে প্রায় ২০ বছর পরে আবার কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন!
highlightKey Highlights

প্রায় ২০ বছর পরে আবার কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন।শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।


প্রায় ২০ বছর পরে আবার কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কলকাতায় নেমে আবেগতাড়িত হয়ে লেখিকা বলেন, ‘খুবই ভালো লাগছে।’ সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দু’টি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক এবং মোহিত রায় ছাড়াও এন সি পি দলের পক্ষে শিউলি সাহা এবং তসলিমার অনুরাগীদের একাংশ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। লেখিকার জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠান রয়েছে। আগামী রবিবার বাংলা অকাদেমিতে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। উল্লেখ্য, নিজের দেশ বাংলাদেশে গত কয়েক দশকে ঢুকতে পারেননি তসলিমা। ভারতে আশ্রয় নেওয়ার পরে বেশ কয়েক বছর কলকাতায় ছিলেন। কিন্তু ১৮ বছর আগে কলকাতায় তসলিমার বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ ছড়ানোয় তাঁকে কলকাতা ছাড়তে ‘বাধ্য’ করা হয়েছিল। তার পরে বেশ কয়েক বছর ভারতে থাকার অনুমতিও তিনি পাননি। পরে আবার ভারতে ফেরেন। থাকার অনুমতিও পান। কিন্তু কলকাতা তাঁর জন্য ‘দুর্গম’ই থেকে গিয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File