Kolkata Metro | কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে বড় ফাটল!
Wednesday, July 22 2026, 11:33 am

Key Highlightsকবি সুভাষের পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে বড় ফাটল দেখা দিয়েছে।
ফের কলকাতা মেট্রোর পিলারে ফাটল। কবি সুভাষের পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে বড় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর আধিকারিকরা। এরপর মিস্ত্রিদের দিয়ে প্রথমে পিলারের প্লাস্টার চটিয়ে ফেলা হয়। বাইরে থেকে দেখা যায়, ফাটল বেশ চওড়া। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানায়, এটি ক্ল্যাডিং, অর্থাৎ বাইরের দিকের একটি ফাটল। এটি পিলারের মূল কাঠামোকে কোনও ক্ষতি করেনি। মেট্রো স্টেশনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মেট্রো পরিষেবাও স্বাভাবিক আছে। তবে দ্রুত ফাটলটির মেরামত করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কীভাবে ফাটল, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলাচলে কোনও ঝুঁকি রয়েছে কী না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ


