Landslide | লাগাতার বৃষ্টির পর পাহাড়ের একাংশ ভেঙে চাপা পড়ল আস্ত গ্রাম! নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ!

Monday, July 6 2026, 9:36 am
Landslide | লাগাতার বৃষ্টির পর পাহাড়ের একাংশ ভেঙে চাপা পড়ল আস্ত গ্রাম! নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ!
highlightKey Highlights

সোমবার একটানা বৃষ্টির পর পুণে জেলার একটি গ্রামে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ।


সোমবার একটানা বৃষ্টির পর পুণে জেলার একটি গ্রামে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। ভোরবেলা ভয়ংকর ধসে মাভাল তহশিলের পাতান গ্রামের একাধিক বাড়ি মাটি-পাথরের নিচে চাপা পড়ে। রাতভর বৃষ্টির পর ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পাহাড়ের একাংশ ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচ বা তার বেশি বাড়ি। মাটি-পাথরের নিচে চাপা পড়ে অন্তত ৩০-৩৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তিরিশ সদস্যের একটি দল। এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের বাঁচাতে বর্ষার মধ্যেও লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বৃষ্টি ও ধসের জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ও মুম্বই-পুণে হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File