NCERT | পাঁচ দশক পরে NCERT-র পাঠক্রমে ‘জরুরি অবস্থা’, পড়ুয়ারা পড়বে ভারতের গণতন্ত্রের ‘বড় চ্যালেঞ্জ’!
Thursday, June 25 2026, 10:40 am

Key Highlightsনবম শ্রেণির পাঠ্যক্রমে এই প্রথম জরুরি অবস্থা নিয়ে আলাদা অংশ রাখা হলো।
১৯৭৫ সালের জরুরি অবস্থার ইতিহাস এ বার পড়বে পড়ুয়ারা। NCERT-র নতুন পাঠ্যপুস্তক ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’-এ গণতন্ত্রের শক্তি ও তার সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে একটি পৃথক অধ্যায়ের মধ্যে এই ‘ইমারজেন্সি পিরিয়ড’-কে যুক্ত করা হয়েছে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, নবম শ্রেণির পাঠ্যক্রমে এই প্রথম জরুরি অবস্থা নিয়ে আলাদা অংশ রাখা হলো। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঘটনাগুলির মধ্যে অন্যতম এই অধ্যায়। ৫০ বছর পরে সেই ঘটনা এ বার প্রথমবারের জন্য নবম শ্রেণির এনসিইআরটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হলো। নতুন সমাজবিজ্ঞান বইয়ে জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের সামনে আসা ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে তুলে ধরা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষার্থী
- ইন্দিরা গান্ধী


