Singur | ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা, গড়বে অশোক লেল্যান্ড!
Saturday, November 21 2026, 12:19 pm

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিন সিঙ্গুরবাসীকে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিন সিঙ্গুরবাসীকে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। টাটাদের ন্যানো কারখানা সরে যাওয়ার ১৮ বছর পর হুগলির সিঙ্গুরে এবার ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। সুকান্ত মজুমদার জানান, রাজ্যে শিল্পবান্ধব নতুন সরকার আসায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই এই উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে। একসময় আন্দোলন ও রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী থাকা সিঙ্গুরের বেকার যুবকরা পরিবেশবান্ধব শিল্পের স্বপ্ন দেখছিলেন। খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রীর সফরের দিনই এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিঙ্গুর
- সুকান্ত মজুমদার


