Manipur | মণিপুরে থমথমে পরিস্থিতি, আরও ৬ মাসের জন্য বাড়ল ‘আফস্পা’-র মেয়াদ!
Saturday, September 26 2026, 11:26 am

Key Highlightsবিতর্কিত 'আফস্পা' (AFSPA) আইনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তিন বছর অতিক্রম করলেও সহিংসতার আগুন নিভছে না মণিপুরে। এই পরিস্থিতিতে সেখানে বিতর্কিত 'আফস্পা' (AFSPA) আইনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে মণিপুরের কাংপোকপি, সেনাপতি-সহ একাধিক উপদ্রুত অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা বলবৎ থাকছে। এর পাশাপাশি নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের নির্দিষ্ট কিছু জেলা ও থানা এলাকাতেও এই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কুকি-মেতেই গোষ্ঠীদ্বন্দ্ব ও বিদ্রোহী হামলায় তপ্ত মণিপুরে বারবার মেয়াদ বাড়ানো হলেও এখনো মেলেনি স্থায়ী শান্তি। তবে কেন্দ্র জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে আফস্পা-মুক্ত। অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বরের পর অসমে এই আইন বলবৎ থাকবে কি না, তা নিয়ে এখনও সরকারের তরফে কোনো নতুন বিজ্ঞপ্তি জারি হয়নি।


