Afghanistan-Pakistan | সীমান্তে আফগান বাহিনীর বড় সাফল্য, নিহত ২৮ পাকিস্তানি জঙ্গিকে খতমের দাবি তালিবানের!

Monday, September 28 2026, 7:26 am
Afghanistan-Pakistan | সীমান্তে আফগান বাহিনীর বড় সাফল্য, নিহত ২৮ পাকিস্তানি জঙ্গিকে খতমের দাবি তালিবানের!
highlightKey Highlights

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢোকার মুখে একদল সশস্ত্র জঙ্গির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল আফগান বাহিনী।


পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢোকার মুখে একদল সশস্ত্র জঙ্গির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল আফগান বাহিনী। পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় এই অভিযানে ২৮ জন সশস্ত্র জঙ্গি নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। আফগান কর্তৃপক্ষের অভিযোগ, নিহতদের তালিকায় ইসলামিক স্টেটের জঙ্গি এবং প্রাক্তন আফগান সেনাকর্মীরা রয়েছে, যাদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও মিলিশিয়ারা প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে হামলার জন্য পাঠিয়েছিল। সংঘর্ষ শুরু হতেই বাকি অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পুনরায় পাকিস্তানের দিকে পালিয়ে যায়। সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর নুরিস্তানের এই সংঘর্ষ দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File