Digha | দুর্যোগের পূর্বাভাস, দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি! কতদিন পর্যন্ত?
Thursday, July 9 2026, 6:15 am

Key Highlightsসপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে এবার আগামী ১২ জুলাই অর্থাৎ, রবিবার পর্যন্ত দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ফলে যে সব পর্যটক সপ্তাহান্তে ছুটি কাটাতে দিঘায় যাওয়ার কথা ভেবেছেন, তাঁরা সমুদ্রে স্নান করতে পারবেন না। দিঘায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনিতেই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নান এবং মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি ছিল দিঘায়। বুধবার রাতে মাইকে প্রচার করে তার মেয়াদ বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিতে সমুদ্রের জল বেড়ে জলোচ্ছ্বাস হচ্ছে। সেই কারণেই দিঘা, মন্দারমণি-সহ বিভিন্ন উপকূল এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং মৎস্যজীবীদের মাইকে প্রচার করে সতর্ক করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- দিঘা


