HS 2026 | ৮২টি কেমোথেরাপি, আড়াই বছর টানা চিকিৎসা! ক্যান্সারকে হারিয়ে উচ্চমাধ্যমিকে দশম অদ্রিজা!
Thursday, May 14 2026, 3:30 pm

Key Highlights৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম দশম হয়েছেন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা গণ।
ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়ে ধরা পরে টি-সেল লিম্ফোমা ক্যান্সার। তারপর থেকে শুরু যুদ্ধ। চলে আড়াই বছর টানা চিকিৎসা, নিতে হয়েছে ৮২টি কেমোথেরাপি। তারপরেও চোখ ধাঁধানো রেজ়াল্ট অদ্রিজার। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম দশম হয়েছেন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা গণ। উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা অদ্রিজা মাধ্যমিকেও পেয়েছিলেন ৯৪ শতাংশ নম্বর। বাবা জয়মঙ্গল জানান, প্রথমে অদ্রিজা মুম্বই টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা হয়েছিল। তারপরে কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলেছে। অদ্রিজা উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর ইচ্ছা ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে মানুষের মন, অবসাদ এবং আচরণের বৈচিত্র নিয়ে কাজ করার।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক রেজাল্ট
- সাফল্যের কাহিনী


