Govt Bus | কলকাতার ১৪টি ব্যস্ত রুটে চলবে অতিরিক্ত সরকারি বাস, জানুন কোন কোন রুটে?
Monday, June 8 2026, 3:36 pm

Key Highlightsপরিবহণ দপ্তরের সমীক্ষা অনুযায়ী, কিছু রুটে যাত্রী বৃদ্ধির হার ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। এরপরই একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবহণ দপ্তরের সমীক্ষা অনুযায়ী, কিছু রুটে যাত্রী বৃদ্ধির হার ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ কমাতে কলকাতার ১৪টি ব্যস্ত রুটে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। যেসব রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে তার মধ্যে রয়েছে উল্টোডাঙা–ইকো স্পেস (নিউ টাউন), ইকো পার্ক–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–সেক্টর ফাইভ, যাদবপুর–করুণাময়ী, রথতলা–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–রুবি, হাওড়া স্টেশন–গড়িয়া, হাওড়া স্টেশন–বিমানবন্দর এবং রুবি–হাওড়া রুট।
- Related topics -
- শহর কলকাতা
- সরকারি বাস
- পরিবহন দপ্তর
- পরিবহন দফতর
- পরিবহন


