Gautam Adani | হুরুন রিচ লিস্টে দু-নম্বরে আদানি, বিলিয়নেয়ারদের তালিকায় বেজিংকে পিছনে ফেলল মুম্বই!

Saturday, September 26 2026, 7:54 am
Gautam Adani | হুরুন রিচ লিস্টে দু-নম্বরে আদানি, বিলিয়নেয়ারদের তালিকায় বেজিংকে পিছনে ফেলল মুম্বই!
highlightKey Highlights

হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ৯.২৩ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে ভারতের সেরা ধনী গৌতম আদানি।


হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ৯.২৩ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে ভারতের সেরা ধনী গৌতম আদানি। দ্বিতীয় স্থানে থাকা মুকেশ অম্বানীর সম্পত্তি ৮.৬৩ লক্ষ কোটি টাকা। তালিকায় ১,৮১০ জন ভারতীয়ের সম্পত্তি ১ হাজার কোটি টাকার বেশি। ১০০ কোটি ডলারের বেশি সম্পত্তি থাকা ৯২ জন বিলিয়নেয়ার নিয়ে চিনের বেজিংকে টপকে ‘বিলিয়নেয়ার ক্যাপিটাল অব এশিয়া’ হয়ে উঠেছে মুম্বই। বর্তমানে ভারতে এমন শতকোটিপতির সংখ্যা ৩৩৪ জন, যাঁদের মোট সম্পত্তি ১৬০ লক্ষ কোটি টাকা—যা সৌদি আরব ও সুইজারল্যান্ডের সম্মিলিত জিডিপি-র থেকেও বেশি। দেশে বর্তমানে প্রতি ৫ দিনে একজন করে নতুন বিলিয়নেয়ার তৈরি হচ্ছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File