Adani Defence | রাশিয়ায় AK-203 রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা! ৫ বছরের চুক্তি সই গৌতম আদানির
Sunday, September 6 2026, 3:48 am

Key Highlightsবন্দুকের গুলি সরবরাহের দায়িত্ব পেল গৌতম আদানি গ্রুপের সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস।
ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে দেশীয় প্রযুক্তিতে তৈরি একে-২০৩ রাইফেল সরবরাহ হবে। এই সরবরাহের ভার নিয়েছে গৌতম আদানি গ্রুপের সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। এই রাইফেল তৈরী করেছে আমেঠির ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল)। সূত্রের খবর, ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ৫ বছরের চুক্তি সই করেছে আদানির সংস্থা। একে-২০৩ রাইফেলের প্রয়োজন মেটাতে আদানি ডিফেন্স ৭.৬২x৩৯ মিমি ছোট অস্ত্রের গোলাবারুদ সরবরাহ করবে। এই চুক্তি সফল হলে গোলাবারুদের জন্যে বিদেশের ওপর নির্ভর করতে হবে না ভারতকে।
- Related topics -
- দেশ
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- আদানি
- রাশিয়া
- রাশিয়া
- ভারত


