Twisha Sharma | ত্বিষার রহস্যমৃত্যুর তদন্তে 'টানেল ভিউ টেকনিক'-এর ব্যবহার CBI-এর!

Friday, May 29 2026, 6:07 am
Twisha Sharma | ত্বিষার রহস্যমৃত্যুর তদন্তে 'টানেল ভিউ টেকনিক'-এর ব্যবহার CBI-এর!
highlightKey Highlights

ত্বিষার মৃত্যুর শেষ মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তা জানতে ঘটনার ডিজিটাল পুনর্গঠন (রিকনস্ট্রাকশন) প্রক্রিয়ার নাম টানেল ভিউ টেকনিক।


মডেল অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ত্বিষার মৃত্যুর শেষ মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তা জানতে 'টানেল ভিউ টেকনিক'-এর ব্যবহার করতে চলেছে CBI। এই পদ্ধতিতে সিসিটিভি, মোবাইল ফোন কলের রেকর্ড, ওয়াই-ফাই লগ ইন, ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস ডেটা, ফরেনসিক ম্যাপিং-সহ আরও নানা প্রযুক্তির সাহায্যে ঘটনার ডিজিটাল পুনর্গঠন (রিকনস্ট্রাকশন) প্রক্রিয়া চলবে। মৃতদেহ উদ্ধারের আগের মুহূর্তে বিস্তারিত বিবরণ জানতে চাইছে সিবিআই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File