Hiran Chatterjee | স্ত্রীর করা মামলায় বড়ো স্বস্তি! আগাম জামিন পেলেন হিরণ, কী বললো আদালত?

Wednesday, February 11 2026, 3:35 pm
Hiran Chatterjee | স্ত্রীর করা মামলায় বড়ো স্বস্তি! আগাম জামিন পেলেন হিরণ, কী বললো আদালত?
highlightKey Highlights

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন মঞ্জুর করল।


গত ২০ জানুয়ারি হিরণের সঙ্গে মডেল অভিনেত্রী হৃতিকা গিরির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এরপরেই অভিনেতার প্রথম স্ত্রী অভিযোগ করেন, বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী। গত ২১ জানুয়ারি হিরণ এবং হৃতিকার বিরুদ্ধেও এফআইআর করেন অনিন্দিতা। ভারতীয় ন্যায় সংহিতার ৮২(১), ৮৫ এবং ৫৪ ধারায় মামলা রুজু হয়। এই মামলাতেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন মঞ্জুর করল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File