Shahrukh-Ajay-Tiger shroff | বিমল পান মশলা’র প্রচার, শাহরুখ-অজয়-টাইগারকে নোটিস পাঠালো FDA!

Sunday, August 16 2026, 6:26 am
Shahrukh-Ajay-Tiger shroff | বিমল পান মশলা’র প্রচার, শাহরুখ-অজয়-টাইগারকে নোটিস পাঠালো FDA!
highlightKey Highlights

মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘বিমল পান মশলা’র পরোক্ষ প্রচারের অভিযোগে বলিউড অভিনেতা অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফকে শো-কজ নোটিস দিয়েছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।


এবার বলিউড অভিনেতা অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফকে শো-কজ নোটিস দিলো মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। ‘বিমল পান মশলা’র পরোক্ষ প্রচারের বিজ্ঞাপনে তিন অভিনেতার ভূমিকা নিয়ে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। FDA-র নোটিস বলছে, বিজ্ঞাপনটিতে এমন একটি ব্র্যান্ডের প্রচার করা হচ্ছে, যা মূলত পান মশলার সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রে ২০২৬ সালের ১৩ জুলাই ওই পান মশলা উৎপাদন, মজুত, পরিবহণ, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তিন অভিনেতাই ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে রয়েছেন। ফলে উত্তর চাওয়া হয়েছে অভিনেতাদের কাছেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File