Rahul Arunodoy Banerjee | বালি-জল জমে দ্বিগুণ হয়ে গিয়েছিলো ফুসফুস, প্রকাশ্যে অভিনেতা রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট!

Monday, March 30 2026, 9:28 am
Rahul Arunodoy Banerjee | বালি-জল জমে দ্বিগুণ হয়ে গিয়েছিলো ফুসফুস, প্রকাশ্যে অভিনেতা রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট!
highlightKey Highlights

সোমবার তমলুক হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, দীর্ঘ সময় জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার।


জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তমলুক হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, দীর্ঘ সময় জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। সম্ভবত ঘণ্টাখানেক জলের তলায় ডুবে ছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ফুসফুসে অতিরিক্ত বালি ও জল জমে এমনই পরিণতি হয় যে, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। খাদ্যনালির ভিতরেও বালি ও নোনা জল ঢুকে গিয়েছিল। তবে শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ভিসেরা পরীক্ষাও হবে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File