Rahul Arunodoy Banerjee | শ্যুটিং চলাকালীন গভীর গর্তে পড়ে যান রাহুল, উঠেছে প্রশাসনিক অনুমতি না নেওয়ার অভিযোগও!

Monday, March 30 2026, 6:32 am
Rahul Arunodoy Banerjee | শ্যুটিং চলাকালীন গভীর গর্তে পড়ে যান রাহুল, উঠেছে প্রশাসনিক অনুমতি না নেওয়ার অভিযোগও!
highlightKey Highlights

তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন রাহুল এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান।


রবিবার বিকেলে তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। এরই মধ্যে তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন রাহুল এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও শ্যুটিংয়ের জন্য কোনওরকম প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File