Biplab Dasgupta | ফের দুঃসংবাদ টলিপাড়ায়! প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত!

Friday, April 24 2026, 9:38 am
Biplab Dasgupta | ফের দুঃসংবাদ টলিপাড়ায়! প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত!
highlightKey Highlights

প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, শুক্রবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা।


বাংলার চলচ্চিত্র দুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, শুক্রবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন বিপ্লব দাশগুপ্ত। অটোইমিউন ডিজ়িজ়-এ ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অভিনেতা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ় অফ টাইম’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনে পা রাখা। এরপর ফেলুদা (২০১৭), বাইশে শ্রাবণ (২০১১) এবং গুমনামি (২০১৯)র মতো একঝাঁক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন বিপ্লব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File