ABVP | ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণার দাবি ABVP-র!
Friday, September 18 2026, 4:30 am

Key Highlights২০ সেপ্টেম্বর তারিখটি পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাবে বিদ্যার্থী পরিষদ।
কলেজ বিশ্ববিদ্যালয়ে দাড়িভিটের ঘটনায় আগামী ২০ তারিখ থেকে লাগাতার এক সপ্তাহ গণ কনভেনশন আলোচনা সভা ও গেট মিটিং করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ২০ তারিখ কলেজ স্ট্রিট ও নন্দনে চত্বরের বাইরে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যার্থী পরিষদ। এছাড়াও ২০ সেপ্টেম্বর তারিখটি পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাবে ABVP। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে সরকারি পরিষেবা সব জায়গায় বাধ্যতামূলকভাবে বাঙালির ব্যবহার করতে হবে, জানিয়েছে সরকার।
- Related topics -
- শহর কলকাতা
- কলেজস্ট্রিট
- বাংলা দল
- শুভেন্দু অধিকারী
- কলকাতা পৌরসভা


