Abhishek Banerjee | ডিজে মামলায় রক্ষাকবচ বাড়ানোর আর্জি অভিষেকের, নজর শুক্রবারের শুনানিতে!
Monday, November 16 2026, 11:17 am

Key Highlightsছাব্বিশের বিধানসভা নির্বাচনে ডিজে বাজানো সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ডিজে বাজানো সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় গত ৬ নভেম্বর তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষের পর তা বৃদ্ধির আর্জি নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিষয়টি উত্থাপন করলে, কেন আগে আদালতকে জানানো হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতির ক্ষোভের মুখে পড়েন। তবে আইনজীবীর বারংবার অনুরোধের পর আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। শুক্রবারের শুনানির দিকেই এখন সকলের নজর রয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


