Abhishek Banerjee | ৫টি ধারায় FIR দায়ের হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক!
Monday, May 18 2026, 1:10 pm

Key Highlightsগত ৫ মে নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে এফআইআর দায়ের হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়।
গত ৫ মে নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে এফআইআর দায়ের হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়। সেই অভিযোগের ভিত্তিতে মোট ৫টি ধারায় FIR দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, জামিন যোগ্য, দাঙ্গার উদ্দেশে উস্কানি দেওয়ার অভিযোগ। ১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো। ৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা সহ ৩৫৩(১)(c) ধারা, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। এবার সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


