Abhishek Banerjee | বিলবোর্ড-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক, হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায়!

Wednesday, October 14 2026, 8:18 am
Abhishek Banerjee | বিলবোর্ড-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক, হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায়!
highlightKey Highlights

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের সামনে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অবশেষে পুলিশের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের সামনে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অবশেষে পুলিশের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ কলকাতার শেক্সপিয়র সরণি থানায় হাজির হন তিনি। এর আগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও নির্ধারিত দিনে তিনি হাজিরা দেননি। স্বল্প নোটিসের কারণে ইমেল মারফত অন্তত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন তিনি। এরপর গত রবিবার পুলিশ তাঁর কালীঘাটের বাড়িতে নতুন করে নোটিস পাঠায়। সেই নির্দেশ মেনেই এ দিন নির্ধারিত সময়ে থানায় পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত, গত অগস্টে ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় একাধিক এফআইআরে তাঁর নাম রয়েছে। পুলিশি এই তলব ও হাজিরাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File