Abhishek Banerjee | অভিষেকের বাড়িতে CID! নোটিস পাঠিয়ে ভবানীভবনে তলব তৃণমূল নেতাকে

Saturday, May 30 2026, 1:48 pm
Abhishek Banerjee | অভিষেকের বাড়িতে CID! নোটিস পাঠিয়ে ভবানীভবনে তলব তৃণমূল নেতাকে
highlightKey Highlights

আগামী সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।


শনিতে দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে হাজির সিআইডি আধিকারিকরা। যদিও তখন বাড়ি ছিলেন না অভিষেক। সূত্রের খবর, এরপরে কালীঘাটে অভিষেকের বাসভবনে গিয়ে তাঁর হাতে নোটিস তুলে দেয় সিআইডি। আগামী সোমবার ভবানী ভবনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে কয়েকজন বিধায়কের সাক্ষরে অসঙ্গতি দেখা দিয়েছে। প্রাথমিক অনুমান, এই ঘটনার তদন্তেই অভিষেকের বাড়ি গিয়েছিল সিআইডি। অভিষেক বলেন, ‘আমি একটি নোটিস পেয়েছি।...তদন্তে কোনও সহযোগিতার জন্য ডাকলে আমি যাব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File