Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশের মধ্যেই মাঝরাতে বিদেশ পাড়ি অভিষেকের!

Friday, September 4 2026, 3:34 pm
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশের মধ্যেই মাঝরাতে বিদেশ পাড়ি অভিষেকের!
highlightKey Highlights

সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়ে অবশেষে চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লি থেকে আমেরিকা পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চোখের চিকিৎসার জন্যে বিদেশ যাচ্ছেন তিনি। শীর্ষ আদালতের দেওয়া শর্ত মেনে তিন সপ্তাহ পরে তাঁর দেশে ফেরার কথা। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, কোথায়, কবে যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন – সব তথ্য তদন্তকারী এজেন্সি জানাতে হবে। যাবতীয় তথ্য তদন্তকারী এজেন্সি গোপন রাখার নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের। অন্যদিকে, শুক্রবারই কলকাতায় তাঁর ৯ নম্বর, ক‌্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিল বোর্ড খোলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File