Abhishek Banerjee | গুজরাটি ভাবাবেগে আঘাত! তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Saturday, November 14 2026, 4:03 pm
Abhishek Banerjee | গুজরাটি ভাবাবেগে আঘাত! তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
highlightKey Highlights

ভবানীপুর থানায় তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek banerjee)। তিন ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।


গত ২ মে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গে তিনি ‘জ্ঞানেশ কুমার’ ও ‘গুজরাটি গ্যাং’ বলে দুটি শব্দ ব্যবহার করেন অভিষেক ব্যানার্জি। এরপরই ভবানীপুর থানায় তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek banerjee)। তিন ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। থানা থেকে বেরতেই এ দিন অভিষেক বলেন, “তদন্তকারী আধিকারিকরা নিজেদের কাজ করছেন। আর আধিকারিকরা যখন ডেকেছেন আমি গিয়েছি, এড়িয়ে যাইনি। আমি তো পালিয়ে যাইনি কোথাও। আমায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ডাকা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে যাচ্ছি। ভবিষ্যতেও ডাকলে যাব। একটা পোস্টের ভিত্তিতে তাদের যা জিজ্ঞাসাবাদ করার ছিল করেছে। আমি গিয়েছি।” নিজের পোস্টের স্বপক্ষে তিনি বলেছেন, “আমি গুজরাটি গ্যাং কেন বলেছি? আমি অমিত মাল্যব্যর বক্তব্যকে উদ্ধৃত করে বলেছি। উনি বলেছেন, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাদেশি ভাষা মানে? কারা গুজরাটি গ্যাং সেটা তদন্তকাীদের বলেছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File