Abhishek Banerjee | ‘সুপারি দিয়ে খুন করান’- লাইভে অভিষেককে তোপ মদনের, ১০ কোটির আইনি নোটিস পাঠালো তৃণমূল নেতা
Wednesday, July 22 2026, 5:18 am

Key Highlightsঅবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একুশে জুলাইয়ের প্রাক্কালে সমাজমাধ্যমে লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন মদন। অভিষেককে ‘অপরাধী, খুনি, সুপারি দিয়ে খুন করান’ বলে তোপ দাগেন তিনি। মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিসে বলা হয়েছে, ১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত মদন মিত্রের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করা হয়। সেই লাইভের ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় মদন অভিষেকের বিরুদ্ধে একাধিক অপমানজনক ও অবমাননাকর কথা বলা হয়েছে। অভিযোগ, এই ভিডিওর ফলে অভিষেকের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবী মারফত মদনকে মানহানির নোটিস পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- মদন মিত্র
- অভিষেক ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


